জাতীয় সঙ্গীত
শনিবার | ১৩-০৬-২০২৬ |
কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়

মিলপাড়া, পোষ্টঃ কুষ্টিয়া-৭০০১, উপজেলাঃ কুষ্টিয়া সদর, জেলাঃ কুষ্টিয়া।

স্থাপিতঃ 1991 খ্রিঃ
EIIN: 117811 | MPO Code: 6305143201 | College Code: 1002
সর্বশেষ নোটিশ
17
Jul
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে গ্রহণ প্রসঙ্গে
বিস্তারিত

11
Jul
২০২৫ সালের একাদশ শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা
বিস্তারিত

13
Jan
২০২৫ সালের নির্বাচনী পরীক্ষার রুটিন
বিস্তারিত

আমাদের কথা

কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয় কুষ্টিয়া জেলার বুকে অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডিগ্রী (পাস) শ্রেণিতে বিএ, বিএসএস ও বিবিএস শাখায় অত্যন্ত সুন্দর, কোলাহল ও রাজনীতি মুক্ত পরিবেশে শিক্ষা দান করা হয়। এটি একটি দরিদ্র অধ্যুষিত এলাকা হওয়াতে সামাজিক দায়বদ্ধতার কারণে স্বাভাবিক ভাবেই এই প্রতিষ্ঠানের বেতন শহরের অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠান অপেক্ষা অনেক কম। তা সত্ত্বেও প্রতিবছর বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল করে জীবনে চলার পথে সফলভাবে এগিয়ে যাচ্ছে, উজ্জ্বল করছে প্রতিষ্ঠানের মুখ। আমাদের রয়েছে অনেক সম্ভাবনাময় শিক্ষক যাঁরা তাঁদের সততা ও কার্যদক্ষতাকে পুঁজি করে প্রতিষ্ঠানকে আরও নানাভাবে সহযেগিতা করে চলেছে। আর এ জন্য এ সমাজ তাঁদের কাছে সত্যিই কৃতজ্ঞ।

সংক্ষিপ্ত ইতিহাস

এক সময় মিলপাড়া এলাকায় প্রতিষ্ঠিত ছিল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের মিল যা সবার কাছে মোহিনী মিল নামে পরিচিত। এই মিল যত দিন প্রতিষ্ঠিত ছিল এ এলাকার জনগণের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই মজবুত। কিন্তু এই মিল অবসায়নের পর এলাকার যুব সমাজ শিক্ষা ও প্রকৃত অভিভাবকের অভাবে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। তখন অত্র এলাকার কিছু সহৃদয় ও জনদরদী ব্যক্তি এই প্রাদুর্ভাব দূরিকরণের উদ্যোগ নেন। তাঁদের আলোচনা ও সহোযেগিতায় ১৯৯১ সালে গড়ে ওঠে কুষ্টিয়া আদর্শ কলেজ। পূর্ব থেকেই এটি স্নাতক কলেজ ছিল না। পরবর্তীতে স্নাতক কোর্স অধিভুক্ত হওয়ার পর এই প্রতিষ্ঠানটির নাম হয় “কুষ্টিয়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয় “। আর এই মহতী উদ্যোগের সর্বাগ্রে নেতৃত্ব দেন এলাকার একান্ত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া শহর আওয়ামিলীগের সভাপতি জনাব মোঃ তাইজাল আলী খান।

লক্ষ্য ও উদ্দেশ্য

আসলে আদর্শের পরাকাষ্ঠা বুকে নিয়েই এই বিদ্যাপীঠ সংগঠনের প্রতিজ্ঞা নিয়েছিলেন এর প্রতিষ্ঠাতা জনাব তাইজাল আলী খান। সেই ভাবনা থেকেই তাঁর প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক তৎকালীন মোহিনী মোহন বিদ্যাপিঠ স্কুলের প্রধান শিক্ষক বাবু নীরেন্দ্র নারায়ণ সাহা প্রতিষ্ঠানটির নাম রাখেন “কুষ্টিয়া আদর্শ কলেজ”। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মূল উদ্দেশ্য থাকে দক্ষতা ও প্রচেষ্টাকে কাজে লাগিয়ে সাফল্যের ধারাকে অব্যহত রাখা। তার সাথে বাড়তি কিছু উদ্যোগ ও প্রচেষ্টা প্রতিষ্ঠানটির সাফল্যে নতুন জোয়ার সৃষ্টি করতে পারে। আমাদের সার্বিক প্রচেষ্টাও ঠিক তেমনই।

বার্তা
...
নাম

পদবী

জনাব
মোঃ আলতাফ হোসেন

অধ্যক্ষ

Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ

সংবাদ ও ঘটনাবলী

বার্তা
...
নাম

পদবী

জনাব
মোঃ আলতাফ হোসেন

অধ্যক্ষ

Institute Location Google Map